বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
পঞ্চগড়ে বাড়ির পাশে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

পঞ্চগড়ে বাড়ির পাশে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার::পঞ্চগড়ের বোদায় পুকুর থেকে সোয়েল ইসলাম (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি বানিয়াপাড়ায় বাড়ির পাশে ইউনিয়নেরএকটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক সুরতহালে নিহতের গলায় শ্বাসরোধের মতো চিহ্ন দেখা গেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহতের বড় ভাই সুলতান আলী (৩৬) ও স্থানীয় সাইদার রহমানকে (৪৩) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সোয়েল ওই গ্রামের সাবিরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয়দের বরাতে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, নিহত সোয়েলের পরিবারের সাথে তার চাচা এনামুল হকের বিরোধ ছিল। দুদিন আগে চাচার সাথে মঙ্গলবার জমির আইল কাটা ও মাছ ধরা নিয়ে মারামারির ঘটনা ঘটে। বুধবার রাতে ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সোহেল। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com