বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক
রংপুরের পীরগাছায় এক লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী

রংপুরের পীরগাছায় এক লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী

নিজস্ব প্রতিবেদক::রংপুরের পীরগাছায় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষের হাত থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী দুটি ট্রেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে পীরগাছা রেলস্টেশনে এ ঘটনা ঘটে।


রেলস্টেশন অফিস সূত্রে জানা যায়, বেলা ১১টা ২৩ মিনিটে সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি পীরগাছা রেলস্টেশনে হোম সিগন্যাল অতিক্রম করে ২ নম্বর লাইনে প্রবেশ করতে থাকে।

ট্রেনটি প্রবেশ করতে থাকাকালে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি সিগন্যাল ওভারশুট করে একই লাইনে প্রবেশ করতে থাকে। এ সময় দোলনচাঁপা এক্সপ্রেস এবং পদ্মরাগের লোকো মাস্টার বিষয়টি বুঝতে পেরে দুটি ট্রেনেই হুইসেল দিয়ে ব্রেক ধরেন। পরে পদ্মরাগ ট্রেনটিকে দ্রুত পুশব্যাক করে ১ নম্বর লাইনে প্রবেশ করানো হয়। এতে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেন দুটি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন দুটিতে আনুমানিক হাজারের বেশি যাত্রী ছিলেন।

এ বিষয়ে পীরগাছা রেলওয়ে স্টেশনমাস্টার জেনারুল ইসলাম জানান, কন্টোল রুমের নির্দেশনা মোতাবেক দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটিকে ২ নম্বর লাইনে প্রবেশের জন্য সিগন্যাল দেওয়া হয়। তবে পদ্মরাগ কমিউটার ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল দেওয়ার আগেই লাইনে ঢুকে পড়েছে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

এ ঘটনায় তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে বলে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সূত্রে জানা গেছে। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে হবে সূত্র জানায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com