বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
গাইবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ১৮ দিনের শিশুসহ ৩ জনের

গাইবান্ধায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ১৮ দিনের শিশুসহ ৩ জনের

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি: মায়ের বুকের উষ্ণতায় মাখা ১৮ দিনের ফুটফুটে নবজাতক—যার পৃথিবী দেখা শুরু হয়েছিল মাত্র ক’দিন আগে। কিন্তু ভাগ্যের নির্মমতায় সেই জীবন থেমে গেল হঠাৎ করেই। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসঙ্গে নিভে গেল তিনটি প্রাণ, শোকে পাথর হয়ে গেল তিনটি পরিবার।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরের দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক সড়কের মৌসুমী পেট্রোল পাম্পের সামনে এক ভয়াল মুহূর্তে থেমে গেল তিনটি জীবন। এক মুহূর্তে হাসি-খুশিতে ভরা পরিবারগুলোতে নেমে এলো শোকের ছায়া, নিস্তব্ধ হয়ে পড়ল পুরো এলাকা।

নিহতরা হলেন—বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দারিদহ এলাকার পড়াগ আলীর ১৮ দিনের শিশু রওশন রাফি, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর (জাঙ্গালপাড়া) গ্রামের মৃত সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম মন্ডল (৫৮) এবং রাজাহার ইউনিয়নের চাঁপড়াপাড়া গ্রামের গনি মন্ডলের ছেলে নুরুন্নবী মন্ডল (৫০)।

স্থানীয়দের ভাষ্যমতে, ব্যাটারিচালিত অটোরিকশাটি কাটামোড় থেকে যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মৌসুমী পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কার তীব্রতায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রাণ হারান ওই তিনজন। আহত হন আরও ছয়জন যাত্রী।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com