বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭
শিবচরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

শিবচরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

অনলাইন ডেস্ক::মাদারীপুরের শিবচরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলা সদরের ‘সড়ক ৭১’-এর সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর উপজেলা শাখা ছাড়াও স্থানীয় বিভিন্ন ইসলামী সংগঠনের শতাধিক নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। বক্তারা সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। একটি স্বাধীন গণমাধ্যম রক্ষা করতে হলে সাংবাদিকদের নিরাপত্তা অগ্রাধিকার দিতে হবে। এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড মুক্ত সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।”

বিক্ষোভে বক্তব্য রাখেন:

হাফেজ জাফর আহমাদ – সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শিবচর উপজেলা

মো. মনিরুল ইসলাম – সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শিবচর উপজেলা

মাওলানা বিএম হেমায়েত হোসেন – সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শিবচর উপজেলা

মাওলানা মাহফুজুর রহমান – সভাপতি, ইসলামী যুব আন্দোলন, শিবচর উপজেলা

কাজী ইসমাম – সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, শিবচর উপজেলা

মাওলানা আব্দুস সালাম – প্রতিনিধি, বাংলাদেশ মুজাহিদ কমিটি

প্রভাষক ফারুক হোসাইন – সাধারণ সম্পাদক, বাংলাদেশ মুজাহিদ কমিটি

এছাড়াও বিক্ষোভে স্থানীয় ওলামায়ে কেরাম এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com