বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সীমান্তে পৃথক দুটি অভিযানে ১জন চোরাকারবারি সহ ভারতীয় গরু আটক বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট জেলা সহসভাপতি হলেন শিক্ষানুরাগী রাশেদ ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী প্রচারণায় যুবদলের বাধা, জামায়াতের বিক্ষোভ চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা আ. লীগের নিরপরাধ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারবেন: হান্নান মাসউদ লালমনিরহাট‎ ‎-৩ আসনের দাঁড়িপাল্লার প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময় জামায়াত কখনো সরকারে গিয়ে কাজ করেনি, বিএনপি পরীক্ষিত দল: মির্জা ফখরুল ক্ষমতায় আসলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে: জামায়াত আমির জামায়াতের অপপ্রচারের প্রতিবাদে দক্ষিণ আইচা থানা বিএনপির সংবাদ সম্মেলন দেশবাসীকে ফেলে জামায়াতের নেতাকর্মীরা চরম দুঃসময়েও কোনো দেশে পালায়নি উল্লেখ করে ডা. শফিকুর রহমান
নির্বাচনের আগে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের

নির্বাচনের আগে সবাইকে সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের

অনলাইন ডেস্ক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে সবাইকে সতর্কতার সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৮ আগস্ট) লন্ডনে থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই পরামর্শ দেন।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামান হায়দার, সমমনা জোটের প্রধান সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান এবং বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুও বৈঠকে অংশ নেন।

বৈঠকের শুরুতে তারেক রহমান বলেন, ‘আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারব। আপনাদের ঐক্যের মাধ্যমে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জুলাইয়ে ছাত্র, শ্রমিক ও জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে’।

বৈঠকে অংশ নেওয়া নেতাদের সূত্রে জানা যায়, তারেক রহমান আসন্ন নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখতে বলেছেন। নির্বাচনের আগে যে-কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি, রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলগুলোকে কাজ করার তাগিদ দেন।

নেতারা আরও জানান, আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে পূর্বের ঘোষণা অনুযায়ী জাতীয় সরকার বাস্তবায়ন করার বিষয়টি সবাইকে আস্বস্ত করেছেন তারেক রহমান।

ধারাবাহিক এ বৈঠকে আজকে সন্ধ্যায় যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবে তারেক রহমান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com