বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা, বর-কনেসহ আহত ১০

বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় হামলা, বর-কনেসহ আহত ১০

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে দাওয়াত না পেয়ে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বর-কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া এলাকার কেবি কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে চেচুরিয়ার কেবি কনভেনশন সেন্টারে পূর্ব বৈলছড়ি নতুন পাড়া এলাকার জাফর আহমদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে চেচুরিয়া ভোলারঘাটা এলাকার মনছপ আলির মেয়ে রহিমা আক্তারের বিয়ের অনুষ্ঠানের দিনক্ষণ ধার্য্য ছিল।

পাত্র পক্ষের অভিযোগ, দাওয়াত না দেওয়ায় বরের আপন বোন খালেদা বেগমের স্বামী রশিদ আহমেদের নেতৃত্বে বিয়ের অনুষ্ঠানে হামলা করা হয়। বিয়ের শেষ পর্যায়ে নববধূকে নিয়ে বাড়ি ফেরার সময় বরযাত্রীদের ওপর হামলা করা হয়।

এসময় বরের শেরওয়ানি এবং নববধূর স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করেন বরপক্ষ। এ ঘটনায় বর জসিম উদ্দীন, বাবা জাফর আহমদ, ভাই জমির উদ্দীন, বোন গোলতাজ বেগম, নাছিমা আক্তার ও বোনের জামাই ফজল কাদেরসহ অন্তত ১০ জন আহত হন। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করছে বলে জানা যায়।

অপর এক সূত্রে জানা যায়, বোন খালেদা বেগমের টাকা ও স্বর্ণালংকার বন্ধক দিয়ে ভাই জসিম উদ্দীনকে বিদেশ পাঠায়। সে টাকা পরিশোধ না করে বিয়ের আয়োজন করা হয়। এমনকি বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে ঝগড়া হলে সেখানে উপস্থিত সকলে জড়ো হয়ে পড়ে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভাই-বোনের টাকা পয়সা দেনা-পাওনা নিয়ে একটা ঘটনা হয়েছে শুনেছি। তবে সেটা ক্লাবে না রাস্তায়। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com