বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ অভিযোগ দেওয়ায় থানার সামনেই অভিযোগকারীর ওপর হামলা, আটক ৩ এবার গাইবান্ধায় কিশোর হত্যার জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা-ভাঙচুর দ্বিতীয় বিয়ে নিবন্ধন নিয়ে বিতর্ক, কালিয়াকৈরের কাজী অফিসের ভূমিকা নিয়ে প্রশ্ন নিয়ম ভেঙে আগেভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভিযোগের সত্যতা পঞ্চগড়ে ২৭ বোতল ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
দারুস সালামে ভাইকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা

দারুস সালামে ভাইকে না পেয়ে বোনকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক:রাজধানীর দারুস সালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তাহমিনা রহমান রানু (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আজ সোমবার বিকেলে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রকিবুল হোসেন বলেন, সন্ত্রাসীদের গুলিতে তাহমিনা রহমান রানু নামের এক নারী নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের পর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, ঘটনার কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুতই গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই নারী স্থানীয় আমিনুল ইসলামের বোন। রোববার রাত দেড়টার দিকে একদল সন্ত্রাসী বাসায় এসে আমিনুলের খোঁজ করেন। আমিনুলকে না পেয়ে তাঁরা বোন তাহমিনাকে গুলি করে চলে যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com