বিজ্ঞাপন:
 
কাবিখা,কাবিটা ও টিআর প্রকল্পে অনিয়ম রোধে কঠোর অবস্থানে-চরফ্যাশন ইউএনও

কাবিখা,কাবিটা ও টিআর প্রকল্পে অনিয়ম রোধে কঠোর অবস্থানে-চরফ্যাশন ইউএনও

চরফ্যাশন(ভোলা)প্রতিবেদক: ভোলার চরফ্যাশনের চলতি ২০২৪-২৫ অর্থবছরে কাবিখা, কাবিটা ও টিআর কর্মসূচির আওতায় নেয়া ১৫৯ টি প্রকল্পে অনিয়ম রোধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।



‎প্রতিটি কাজ যেনো স্বচ্ছতার সাথে হয় তাই তারা প্রতিদিন নিয়মিত তদারকি করে যাচ্ছেন।

‎বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ কালে এমনটাই জানিয়েছেন তারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম. ওয়ালিউল ইসলাম বলেন, কাবিখা, কাবিটা ও টিআর এই তিনি প্রকল্পের সকল কাজগুলো যেনো স্বচ্ছতার সাথে হয় তাই প্রতিদিন উপজেলা প্রশাসন সহ আমি তদারকি করছি। বর্ষার কারণে অনেক স্থানে কাজ শুরু হয়নি। তারপরও ঠিকাদারকে কড়া বার্তা দেওয়া হয়েছে কোথায় যেনো কোন প্রকার অনিয়ম না হয়। যদি কোন প্রকল্পে অনিয়ম হয় তাহলে তার প্রকল্পের টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হচ্ছে।

‎উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাসনা শারমিন মিথি জানান, সকল ঠিকাদারকে পরিস্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। প্রকল্পে কোন প্রকার অনিয়ম না করা হয়। যদি অনিয়ম হয় তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমি উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়কটি প্রকল্প পরিদর্শন করে আসছি সবকটিতে ভালো মানের কাজ হয়েছে। আশাকরি বাকিগুলোতেও ভালো হবে।

‎তিনি আরও জানান, বর্ষার কারণে অনেক স্থানে কাজ শুরু হয়নি। সেসব কাজগুলো দ্রুততার সাথে শেষ করার জন্য ঠিকাদারকে নির্দেশনা দেয়া হয়েছে। এবং প্রকল্পের এক টাকাও যেন অপচয় না হয় এবং সবকিছুই জনগণের স্বার্থে সুষ্ঠুভাবে বাস্তবায়িত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com