বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত দিনের হট্টগোলের জের রাতে সংঘর্ষে, পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপে আহত ২১ মহাসড়কে যান চলাচল বন্ধ তেঁতুলিয়ায় কাজীর বিরুদ্ধে নানা অভিযোগ, লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী
বিএনপি নেতার করা চাঁদাবাজির মামলায় আরেক বিএনপি নেতা গ্রেফতার

বিএনপি নেতার করা চাঁদাবাজির মামলায় আরেক বিএনপি নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক::চাঁদপুরের মতলবে দলীয় কর্মীর চাঁদাবাজির মামলায় আবদুল মান্নান লস্কর নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার ছেংগারচর বাজার এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে গ্রেপ্তার করে। তার মুক্তির দাবিতে রাতেই বিক্ষোভ মিছিল করেছেন উপজেলা বিএনপি ও ছেংগারচর পৌর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

জানা গেছে, আবদুল মান্নান লস্কর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহসভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য। তিনি ছেংগারচর বাজার বণিক সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। অন্যদিকে, মামলার বাদী বিএনপি কর্মী আহম্মদ উল্লাহ উপজেলার ঠাকুরচর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক বলেন, কয়েক দিন আগে উপজেলার ঠাকুরচর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় স্থানীয় বিএনপির কর্মী আহম্মদ উল্লাহ বাদী হয়ে আব্দুল মান্নান লস্করের বিরুদ্ধে মতলব উত্তর থানায় গতকাল সোমবার সন্ধ্যায় মারামারি ও চাঁদাবাজির আইনে মামলা করেন। মামলার পর জেলা ডিবি পুলিশের একটি দল গতকাল রাত নয়টার দিকে অভিযান চালিয়ে ছেংগারচর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি জেলার ডিবি কার্যালয়ে আছেন। তাকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com