বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
চরফ্যাশনে নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা

চরফ্যাশনে নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসা সহায়তা

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি: জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে ভোলার চরফ্যাশন উপজেলায় বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ২০৯ নং পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে এ সেবা কার্যক্রম পরিচালনা করে নৌবাহিনীর একটি প্রশিক্ষিত চিকিৎসক দল।

দিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী, পুরুষ, শিশু ও প্রবীণসহ প্রায় ৪৩০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করা হয়েছে। চিকিৎসাসেবার মধ্যে ছিল সাধারণ চিকিৎসা ছাড়াও চক্ষু, চর্ম, হৃদরোগ, শিশু ও ডায়াবেটিস রোগের বিশেষজ্ঞ পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা।
এছাড়া অনেক রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।

চিকিৎসা নিতে আসা রোগীরা জানান, অর্থের অভাবে অনেক সময় চিকিৎসকের কাছে যাওয়া সম্ভব হয় না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা দারুণভাবে উপকৃত হয়েছি। তাঁরা নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

চিকিৎসা কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।
২০৯ নং পূর্ব মিয়াজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল ওয়াজেদ বলেন, নৌবাহিনীর এ ধরনের উদ্যোগ শুধু চিকিৎসা নয়, এটি একটি মানবিক প্রয়াস-যা মানুষের মনে আস্থা ও ভালোবাসা তৈরি করে।

চিকিৎসাসেবা শেষে স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনী একটি পরামর্শমূলক সেশনও পরিচালনা করে। এতে অংশগ্রহণকারীরা স্বাস্থ্যবিষয়ক গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পান।

উল্লেখ্য, জুলাই পূর্ণজাগরণ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী দেশের বিভিন্ন স্থানে জনসেবামূলক কর্মসূচি হাতে নিয়েছে। চরফ্যাশনে এই চিকিৎসা সেবা তারই অংশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com