বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড হাতীবান্ধায় পুলিশের মোটরসাইকেলের ধা’ক্কায় বৃদ্ধা মহিলা নি’হত দুর্ঘটনায় ‎মেরুদণ্ড ভেঙে শয্যাশায়ী দিনমজুর ছালাউদ্দিন, চরম মানবিক সংকটে পরিবার বিকেলে ছুটির পর সন্ধ্যায় তালাবদ্ধ স্কুলের বাথরুম থেকে উদ্ধার হলো শিশু গণভোটের রায় বাস্তবায়নে ১৫ দিনের কর্মসূচি দিলো জামায়াতসহ ১১ দল
এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেলল আরেক বিয়ের খাবার

এক বিয়ের বরযাত্রী খেয়ে ফেলল আরেক বিয়ের খাবার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এক বিয়ের শতাধিক বরযাত্রী ভুল করে অন্য বিয়ের খাবার খেয়ে ফেলেন। শুক্রবার (২৫ জুলাই) উপজেলার জোরারগঞ্জ বাজার এলাকার ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫০০ মিটার দূরত্বে অবস্থিত ফাইভ স্টার কমিউনিটি সেন্টার এবং জলসা কমিউনিটি সেন্টারে একই সময়ে চলছিল দুটি বিয়ের অনুষ্ঠান।

মধ্যাহ্নভোজের সময় সোনালী কমিউনিটি সেন্টারে আমন্ত্রিত ১০০ বরযাত্রী ভুল করে ঢুকে পড়েন ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে। সেখানে সবাই বসে অন্য বিয়ের খাবার খেয়ে নেন।

এ বিষয়ে ফাইভ স্টার কমিউনিটি সেন্টারে আয়োজিত বিয়ের আয়োজক পক্ষের সদস্য নুরুল কবির বলেন, ‘তারা ভুল করে আমাদের আয়োজনে চলে আসে। সবাই একসঙ্গে খাওয়া-ধাওয়া করে। তারা ১০০ জন খাওয়ার পরও আমাদের খাবার রয়ে গেছে। আমরা এতে একেবারেই নিরাশ নই। যার রিজিক যেখানে লেখা আছে, সেটাই ঘটে।’

স্থানীয় বাসিন্দা মজিবুল হক বলেন, ‘আমাদের বাড়ির পাশে জলসা ক্লাবে বিএনপির এক নেতার ভাতিজির বিয়ের অনুষ্ঠান হয়েছে। কিন্তু তাদের বরযাত্রীরা ভুল করে পাশের ফাইভ স্টার ক্লাবে গিয়ে অন্য বিয়ের খাবার খেয়ে চলে গেছেন।’

কামরুল ইসলাম নামে একজন বলেন, ‘আমার গ্রামের বরযাত্রী। ক্লাবের লোকেশন ভুলের কারণে এ ঘটনা। এটা খুবই দুঃখজনক। এ ঘটনায় উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com