বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে ভেসে আসা জাহাজ নিয়ে স্থানীয়দের বিরুদ্ধে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎ ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টন খেজুর লালমনিরহাটে বিয়ের অঙ্গীকার করে অস্বীকা : সেনাসদস্যের বাড়িতে ৪ দিন ধরে অনশনে তরুণী বিবিসি বাংলাকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মাহদীর লিগ্যাল নোটিস জামায়াত নেতার ড্রয়িংরুমে মিলল মিনি পেট্রোল পাম্প লালমনিরহাটের হাতীবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার হাদির সঙ্গে কনটেন্ট ক্রিয়েটর কাফিকেও হত্যার নির্দেশ দেওয়া হয় চরফ্যাশনে ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড,‎ দরিদ্র পরিবারের মুখে হাসি প্রাথমিক বৃত্তিতে ৮০–২০% কোটা: মেধার স্বীকৃতি নাকি শিক্ষাক্ষেত্রে নতুন বৈষম্যের সূচনা? ‎কুড়িগ্রাম জেলা বিএনপির প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগ ভিত্তিহীন
ভুয়া আইডিতে বিএনপি নেতার চরিত্র হরনের অভিযোগ

ভুয়া আইডিতে বিএনপি নেতার চরিত্র হরনের অভিযোগ

আশরাফুল হক, লালমনিরহাট::ভুয়া ফেসবুক আইডি খুলে বিএনপি নেতাদের টার্গেট করে চরিত্র হরন করার অভিযোগ উঠেছে। ন্যায় চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বিএনপি নেতা রিপন মিয়া।

রিপন মিয়া লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক।

স্থানীয়রা জানান, আওয়ামীলীগের পতনের পর থেকে একটি ফ্যাসিবাদি চক্র বিএনপি’র নেতাকর্মীদের সামাজিক ভাবে হেনস্থা করতে কিছু ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারনা শুরু করে। এদের মধ্যে RK Ujjol,  দুর্গাপুর ইউনিয়ন, আদিতমারী ও Jibon Ko অন্যতম। এসব ফ্যাক আইডি বিএনপি নেতাদের টার্গেট করে মাদকের ছবিসহ নেতাদের ছবি এডিট করে মাদক সম্প্রাটসহ বিভিন্ন ভাবে মিথ্যে অপপ্রচার চালাচ্ছে।  এতে শুধু নেতাদের হেয় করছে না। দলটির সুনাম ক্ষুন্ন করতে বিএনপি’র কেন্দ্রীয়সহ জেলার শীর্ষ নেতাদের ছবিও এসব ভুয়া আইডি’র প্রোফাইল করা হয়েছে। প্রশাসনের লোকজন যাতে এ ভুয়া আইডিকে বিএনপি’র নেতাদের ব্যবহৃত আইডি ভেবে প্রতারিত হন।

একই ভাবে দুর্গাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক রিপন মিয়াকে মাদকের ছবির সাখে এডিট করে যুক্ত করে তাকে মাদক সম্প্রাটসহ বেশ কিছু খারাপ মন্তব্যে স্ট্যাটাস দেয়া হয়।  একই ভাবে উল্লেখিত তিনটি আইডি থেকেই এমন পোষ্ট করা হয়েছে। যে ব্যাক্তি মাদকের বিরুদ্ধে কথা বলে, মাদকের প্রতিবাদ করে তাকে মাদকের সম্প্রাট করে প্রচার করা হচ্ছে। যা দেখে হতভম্ব স্থানীয়রা। নানান ভাবে চেষ্টা করেও আইডি গুলোর ব্যবহারকারীকে সনাক্ত করতে না পেয়ে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগি বিএনপি নেতা রিপন মিয়া।

স্থানীয়দের দাবি, ফ্যাসিবাদের দোসর মাদক বিক্রেতারা প্রশাসনকে ভিন্ন পথে প্রবাহিত করতে এবং বিএনপি’র নেতাকর্মীদের চরিত্র হরন করতে এমনটা করছেন। তারা অনৈতিক সুবিধা নেয়ার পরে নেতাদের আপত্তিকর ছবি মুছেও দিচ্ছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলী আকবর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com