বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সংবাদ প্রকাশে মিলল সহায়তা, প্রতিবন্ধী হোসেনের পাশে উপজেলা প্রশাসন ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে মোমিনুল পঞ্চগড়ে প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল উলিপুরে বেগুন ক্ষেতে গাজা চাষের অভিযোগে একজন আটক হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন পরিবারের অমতে বিয়ে, ২ বছর না যেতেই স্বামীর হাতে খুন কিশোরী
দুই শতাধিক বাসে সমাবেশে যোগ দেবেন রংপুরের জামায়াত নেতাকর্মীরা

দুই শতাধিক বাসে সমাবেশে যোগ দেবেন রংপুরের জামায়াত নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক ::জামায়াতে ইসলামীর মহাসমাবেশ যোগ দিতে রংপুর অঞ্চল থেকে দুই শতাধিক রিজার্ভ বাস ছেড়ে যাবে। এছাড়া ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস, বাস ও ট্রেনে করেও নেতাকর্মীরা সমাবেশে যোগ দেবেন। প্রাথমিকভাবে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তার চেয়ে দ্বিগুণ নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে উপস্থিত হবেন বলে ধারণা করছেন দলটির নেতারা।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।

রংপুর বিভাগের সার্বিক প্রস্তুতির বিষয়ে অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, রংপুর বিভাগে ৫২টি উপজেলা ও একটি সিটি করপোরেশন রয়েছে। প্রতিটি উপজেলা থেকে ৪-৫টি করে বাস রিজার্ভ করা হয়েছে। এছাড়া অনেকেই গাড়ি ও মাইক্রো ভাড়া নিয়েছেন। আবার বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী বাস ও ট্রেনেও যাবেন অনেকে। এরই মধ্যে বৃহস্পতিবার রাত থেকে এই অঞ্চলের নেতাকর্মীরা ঢাকায় রওনা দিয়েছেন। শুক্রবার রাতের মধ্যে বাকিরা চলে যাবেন।

অধ্যাপক বেলাল বলেন, রংপুর বিভাগ থেকে ৬০ হাজার নেতাকর্মীর প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু এখন সেটা ছাড়িয়ে গেছে। প্রত্যাশার চেয়ে দ্বিগুণেরও বেশি মানুষ জাতীয় সমাবেশে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

জামায়াতের এই কেন্দ্রীয় নেতা বলেন, পথে যেন কোনোরকম বিশৃঙ্খলা না হয়, সাধারণ মানুষের যেন ভোগান্তি না হয় সেজন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আগামীকাল শনিবার (১৯ জুলাই ) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এই সমাবেশ ঘিরে নেতাকর্মীসহ সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com