বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ‎গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে কাশিমপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
তিন শিক্ষকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

তিন শিক্ষকের বিরুদ্ধে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বেঙ্গালুরুতে তিন শিক্ষকের বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তিন শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজের পদার্থবিজ্ঞানের শিক্ষক নরেন্দ্র, জীববিজ্ঞানের শিক্ষক সন্দ্বীপ ও আরেক শিক্ষক অনুপ।

মামলার সূত্রে জানা গেছে,পদার্থবিজ্ঞানের শিক্ষক নরেন্দ্র নোট দেওয়ার কথা বলে ওই ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তিনি ছাত্রীকে অনুপের বাড়িতে ডাকেন। সেখানে ছাত্রীটিকে নরেন্দ্র প্রথমে ধর্ষণ করেন। এ কথা কাউকে বললে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেন।

এর কয়েকদিন পর সন্দ্বীপ, নরেন্দ্রর সঙ্গে ওই ছাত্রীর ঘনিষ্ঠ ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর অনুপ ওই ছাত্রীকে হুমকি দেন, তিনি তার বাড়ির সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেবেন। এমন হুমকি দিয়ে ছাত্রীটিকে তিনিও যৌন হেনস্তা করেন।

পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী তার বাবা-মাকে বিষয়টি জানান। তারা তাকে কর্ণাটক রাজ্যের মহিলা কমিশনে নিয়ে যান এবং মারাঠাহাল্লি থানায় মামলা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com