বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন মাজার ধ্বংস করলে ঘরে বসে থাকবো না: পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ পাটগ্রাম সীমান্তে ৭ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক শিয়ালের আতঙ্কে পঞ্চগড় সদর, রাতের আঁধারে হামলায় আহত ৭ ৫ হাজার পিস ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শ্লোগানে ‎লালমনিরহাটে বিক্ষোভ মিছিল

আবু সাঈদ-মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ শ্লোগানে ‎লালমনিরহাটে বিক্ষোভ মিছিল

খাজা রাশেদ,লালমনিরহাট::ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইসলামী যুব আন্দোলন লালমনিরহাট জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।



‎১২ জুলাই ( শনিবার) বিকেলে লালমনিরহাট রেলওয়ে রিকশাস্টান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

‎বিক্ষোভ মিছিলে আবু সাঈদ মুগ্ধ,শেষ হয়নি যুদ্ধ,চাঁদাবাজদের আস্তানা এই বাংলায় হবে না সহ  বিভিন্ন শ্লোগান দেন সংগঠনটির নেতাকর্মীরা।



‎বিক্ষোভ মিছিল শেষে ইসলামী যুব আন্দোলন লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ এনামুল হকের সভাপতিত্বে শহরের মিশন মোড়ে, পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোঃ আজহারুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মুফতি ফজলুল করিম শাহারিয়া, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ গাজী রমজান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সহ-সভাপতি শফিকুল ইসলাম, ইসলামি ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মোঃ মহিবুল্লাহ প্রমূখ। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় বক্তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা রকম মন্তব্য করেন।

‎এসময় ইসলামী যুব আন্দোলনের নয়ন মিয়া, নাসির উদ্দিন, নুরুল ইসলাম প্রমূখসহ দায়িত্বশীলবৃন্দগণ উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com