বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার রেলস্টেশন থেকে ১১ নারী পকেটমার আটক, আছেন ষাটোর্ধ্ব ২ জনও বিএনপির দুই পক্ষের সংঘর্ষে এমপির গাড়ি ভাঙচুর পরকীয়া প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা, পদ হারালেন জামায়াত নেতা ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের মরদেহ কবরস্থানে নিলেন সন্তানেরা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া, সেই ইঞ্জিনিয়ার ছেলে কারাগারে এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পর কিশোর বকুলের মরদেহ উদ্ধার পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান
লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ভুয়া মেজর আটক! ‎

লালমনিরহাটের হাতীবান্ধায় দুই ভুয়া মেজর আটক! ‎

খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মেজর পরিচয় দিয়ে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

‎মঙ্গলবার (৮জুলাই) বিকেলে উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে।

‎আটককৃতরা হলেন, রংপুরের হাজিরহাট এলাকার আলতাব হোসেনের ছেলে সাজু আহমেদ এবং তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদীনের ছেলে মাসুম।

‎পুলিশ জানায়,উপজেলার বড়খাতা এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধারের জন্য প্রতিবেশী শহীদার নামে এক ব্যক্তির শরণাপন্ন হন। শহীদার তাকে সেনাবাহিনীর মাধ্যমে জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেন। পরে শহীদারের মাধ্যমে সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজরের সঙ্গে রফিকুল ইসলামের পরিচয় হয়। ৫০ হাজার টাকার বিনিময়ে রফিকুল ইসলামের জমি উদ্ধারের প্রতিশ্রুতি দেয় ওই দুই ভুয়া মেজর!

‎কথামতো,৭ দিন আগে সাজু আহমেদ ও মাসুম রফিকুলের কাছ থেকে ২০ হাজার টাকা নেয়। আজ মঙ্গলবার বাকি ৩০ হাজার টাকা নিতে তারা রফিকুলের বাড়িতে আসে। এ সময় সাবেক এক সেনা কর্মকর্তার সহযোগিতায় স্থানীয় লোকজন ওই দুই ভুয়া মেজরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

‎হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,আটককৃত সেনাবাহিনীর ভুয়া মেজরের পরিচয়দানকারী দুই জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com