বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি ইরান, শেষ পর্যন্ত লড়াইয়ের হুমকি

যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি ইরান, শেষ পর্যন্ত লড়াইয়ের হুমকি

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ভোরে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। তবে ইরানের এক কর্মকর্তা সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, তারা যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাননি এবং পাওয়ার কোনো কারণও দেখছেন না।

তিনি বলেছেন, ইরান স্থায়ী শান্তি অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।

এই কর্মকর্তা জানিয়েছেন, ইরানের বিভিন্ন অবকাঠামোতে হামলার বৈধতা দিতে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যা-ই বলবে তার সবগুলোকে প্রতারণা হিসেবে দেখবে তেহরান।

তিনি বলেন, “এ মুহূর্তে শত্রুরা ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে। অপরদিকে ইরান তার হামলার তীব্রতা বাড়ানোর পথে রয়েছে। ইরান তার শত্রুদের কথায় কোনো কর্ণপাত করবে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ট্রাম্প ঘোষণা দিলেও ইরান-ইসরায়েল কেউই আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com