বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে ব্রাজিল হাসপাতালে চিকিৎসকদের ওপর ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদ শিবিরের অর্পিত সম্পত্তি কাণ্ডের প্রশ্নে উত্তপ্ত সেই ভাইরাল ভিডিও, বাস্তবে কী ঘটেছিল? ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ একজন হারালেন চোখ, আরেকজনের মাথায় ৫ সেলাই সাংবাদিক হেনস্তার পর সাদুল্লাপুরের সেই এসিল্যান্ডকে পঞ্চগড়ের বোদায় বদলি চট্টগ্রামে গ্রেপ্তারের একদিন পর যুবলীগ নেতার মৃত্যু মসজিদের ভেতর থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিললো চিরকুট আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মমতাজকে মেসিকেও ছাড়ালেন রোনালদো, বিশ্বকাপে নতুন রেকর্ড কবিরহাটে পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত দুই
ভুল করে ভারতে ঢুকে গেলেন বিজিবি সদস্য, পতাকা বৈঠকে ফেরত

ভুল করে ভারতে ঢুকে গেলেন বিজিবি সদস্য, পতাকা বৈঠকে ফেরত

নিজস্ব প্রতিবেদক::চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তে ভুল করে ভারতে ঢুকে পড়েন মতিউর রহমান নামে এক বিজিবি সদস্য। পরে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে ওই বিজিবি সদস্যকে।

শুক্রবার (২০ জুন) রাতে ভারত ভূখণ্ডে ঢুকে পড়ার পর শনিবার রাতে তাকে ফেরত আনা হয়।

বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার বলেন, শুক্রবার রাতে গরু চোরাচালানীদের ধাওয়া করতে গিয়ে ভারত ভূখণ্ডে ঢুকে পড়েন মতিউর রহমান। পরে আর ফিরে আসতে পারেননি তিনি। বিষয়টি তাৎক্ষণিকভাবে জানানো হয় বিএসএফকে। পরে শনিবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয় মতিউর রহমানকে। ফেরত দেওয়ার আগে বিএসএফের বাজিতপুর ক্যাম্পে রাখা হয়েছিল মতিউর রহমানকে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com