বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
বালতির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

বালতির পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে ধানের বীজ ভিজানো বালতির পানিতে ডুবে সালমান ফারসি (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান ওই গ্রামের মানিক মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আজাদুল সরকার। তিনি পরিবারের সদস্যের বরাত দিয়ে জানান, সকালবেলা বাড়ির আঙিনায় রাখা ধান ভিজানোর বালতির পাশে খেলছিল ছোট্ট সালমান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অসাবধানতার সুযোগে সে বালতির পানিতে খেলতে গিয়ে ডুবে যায় । কিছুক্ষণ পর তাকে বালতির পানিতে নিথর অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে দায়িত্বরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। শিশুদের ব্যাপারে অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com