বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জুমার নামাজে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোহাম্মদ মেরাজ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থী। শুক্রবার (২০ জুন) উপজেলার বাউরা ইউনিয়নের রেলগেট সংলগ্ন মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।



‎স্থানীয় সূত্রে জানা যায়,পাটগ্রাম হতে বাউরা-বড়খাতা অভিমুখে বড় মসজিদে জুমার নামাজ আদায় করতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মেরাজ ও তার বন্ধু অনিক (২০)। পথিমধ্যে,একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে,ঘটনাস্থলেই মারা যান মেরাজ। ঐ সময় গুরুতর আহত অবস্থায় অনিককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎নিহত মেরাজ লালমনিরহাট সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি পাটগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলিউল ইসলামের ছেলে। আর আহত অনিক একই এলাকার একরামুল হকের ছেলে।


‎বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে মোহাম্মদ মেরাজ নামে একজন নিহত হয়েছেন। এবং অপর একজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎দুর্ঘটনায় মেরাজের অকাল মৃত্যুতে তার পরিবারসহ সহপাঠী এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com