বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
জামায়াত নেতার মাদ্রাসা থেকে ১৩ বস্তা সরকারি ধানের বীজ উদ্ধার নরসিংদীতে লুঙ্গি আ’ট’কে ট্রেনের দুই বগির মাঝে পড়ে যুবকের মৃ’ত্যু তারাগঞ্জে গরুর পানি খাওয়ানোর হাউজে পড়ে শিশুর মৃত্যু বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী
ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যানসার: উত্তর কোরিয়া

ইসরায়েল হচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যানসার: উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক: ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যানসার বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া। ইসরায়েলের কারণে এই অঞ্চলে শান্তি বিনষ্ট হচ্ছে বলেও মন্তব্য এসেছে দেশটির হর্তাকর্তাদের কাছ থেকে। ইসরায়েল-ইরান সংঘাত ইস্যুতে আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতি দিয়েছে। এতে ইসরায়েলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ১৯ জুন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ‘মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধ এনেছে–এমন আগ্রাসী শক্তি কখনই বিশ্বশান্তি ধ্বংসের দায় এড়াতে পারবে না’ শীর্ষক একটি প্রেস বিবৃতি জারি করেছেন।

এতে বলা হয়, ‘১৩ জুন ভোরে ইরানের ওপর বেপরোয়াভাবে বৃহৎ পরিসরে সামরিক আক্রমণ শুরু করে ইসরায়েলের রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা। এটা একটা অবৈধ কাজ, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দা ও উদ্বেগের জন্ম দিচ্ছে। এবং এটি মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে।’

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের মূলনীতি লঙ্ঘন করে বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলের বেপরোয়া সামরিক আক্রমণ প্রতিদিনই বাড়ছে, যা একটি সার্বভৌম রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার অযৌক্তিক লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে একটি অমার্জনীয় অপরাধ।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com