বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
বড় ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ইলিয়াস

বড় ভাইয়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বিএনপি নেতা ইলিয়াস

নিহত ইলিয়াসের কবর

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার:: গাইবান্ধার সুন্দরগঞ্জে সবাইকে শোক সাগরে ভাসিয়ে বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন হত্যাকাণ্ডের শিকার বিএনপি নেতা ইলিয়াস মিয়া (৪০)।

রবিবার (৮ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের খানাবাড়ি জামে মসজিদ কমপ্লেক্স মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়৷ পরে তার বড় ভাই প্রয়াত মোজাম্মেল মিয়ার কবরের পাশে উপজেলার খানাবাড়ি সামাজিক কবরস্থানে ইলিয়াসকে দাফন করা হয়।

জানাযার আগে মসজিদ কমপ্লেক্স মাঠে উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ডা.সাদিক হোসেন, সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টুটুল। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, বিএনপি নেতা আবু তাহের প্রমূখ। এ ছাড়াও উপজেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (৬ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস মিয়া নিজ বাড়ির কাছাকাছি একটি মাছের খামার থেকে ফিরছিলেন। এ সময় গানডার বিল খানাবাড়ি এলাকায় অপেক্ষায় থাকা দুর্বৃত্তরা তাকে রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং ইলিয়াসকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে শনিবার (৭ জুন) বিকেল ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইলিয়াস মিয়া উপজেলার রামভদ্র খানাবাড়ি এলাকার বাসিন্দা ও মৃত আব্দুল ব্যাপারীর ছেলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com