বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাতক্ষীরায় পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ে, ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা আ. লীগের ছিল বঙ্গবন্ধু আর এ সরকারের আছে কার্ডবন্ধু: রাশেদ প্রধান গোসলে নেমে এক পরিবারের ৩ জন নিখোঁজ, মরদেহ উদ্ধার মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট
সেতুতে সিগন্যাল ছিল লাল, থামেননি ট্রেন চালক: ঘটলো

সেতুতে সিগন্যাল ছিল লাল, থামেননি ট্রেন চালক: ঘটলো

অনলাইন ডেক্স:: চট্টগ্রামের কালুরঘাট সেতুর এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত সোয়া ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সেতুর ওপর একটি সিএনজি অটোরিকশা নষ্ট হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়। ঠিক সে সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সেতুর দিকে এগিয়ে আসে। তবে নিয়ম অনুযায়ী ব্রিজের পূর্ব প্রান্তে থেমে লাইনম্যানের সংকেত নিয়ে ট্রেন ওঠার কথা থাকলেও ট্রেন চালক তা না মেনে দ্রুতগতিতে সেতুতে উঠে যান।

জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস কালুরঘাট সেতুতে কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এর মধ্যে অটোরিকশা, একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসেন। খবর পেয়ে রাত পৌনে ১১টার দিকে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একইসঙ্গে বোয়ালখালী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com