বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই গ্রুপের সংঘর্ষে মো. কলিম উদ্দিন (৩৮) নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) রাতে উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগার হাট এলাকায় ঘটনাটি ঘটে।


নিহত কলিম উদ্দিন বারৈয়াঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা এবং ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট দারোগার হাট বাজারে ব্যবসা ও অন্যান্য বিষয় নিয়ে কলিম উদ্দিনের গ্রুপের সাথে অন্য একটি গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাত ৮টার দিকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র ও ককটেল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় কলিম উদ্দিন ও সাদ্দাম নামে আরও একজন যুবক গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও প্রতিপক্ষ হামলার চেষ্টা চালায়। পরে কর্তব্যরত চিকিৎসক কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন জানান, ঘটনার সময় তারা ছোট দারোগার হাটেই ছিলেন। হঠাৎ কিছু দুষ্কৃতকারী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা কোপাকুপি করে চলে যায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলেও সেখানে দুষ্কৃতকারীরা হামলার চেষ্টা করে এবং একজন মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এস.আই আলা উদ্দিন জানান, সীতাকুণ্ড মডেল থানাধীন ছোট দরগারহাট বাজারের পূর্বপাশে জায়গা-জমি নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি হয়। এতে দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক কলিম নামে একজনকে মৃত ঘোষণা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com