বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ লালমনিরহাটে প্রেমের ফাঁদে ফেলে তরুণীকে একাধিকবার ধর্ষণ করে মোমিনুল পঞ্চগড়ে প্রশাসনিক কর্মকর্তার ওপর হামলার অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল উলিপুরে বেগুন ক্ষেতে গাজা চাষের অভিযোগে একজন আটক হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন পরিবারের অমতে বিয়ে, ২ বছর না যেতেই স্বামীর হাতে খুন কিশোরী সনদ-এনআইডিতে গরমিল, সুন্দরগঞ্জে সহ-সুপারের নিয়োগ প্রশ্নবিদ্ধ
লালমনিরহাটে নর্দমার পানিতে পড়ে শিশুর মৃত্যু  ‎

লালমনিরহাটে নর্দমার পানিতে পড়ে শিশুর মৃত্যু  ‎

খাজা রাশেদ,লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাটের কালীগঞ্জে নর্দমার পানিতে পড়ে কৃপা রায়  নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

‎মঙ্গলবার (২৭ মে) বিকালে উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক গ্রামে এ ঘটনা ঘটে। 


‎নিহত শিশু কৃপা রায় ওই উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া নিথক এলাকার সুজন চন্দ্র রায়ের মেয়ে।

‎চলবলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আলাল উদ্দিন জানান, দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের নর্দমায় পড়ে ডুবে যায় কৃপা রায়। পরে,বাড়িতে শিশুটিকে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজির শুরু করে। এক পর্যায় নর্দমার পানি থেকে কৃপার মরদেহ উদ্ধার করা হয়।


‎কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  সেলিম মালিক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com