বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
‘চাঁদার’ টাকা না পেয়ে গরু নিয়ে গেল বিএনপি নেতা

‘চাঁদার’ টাকা না পেয়ে গরু নিয়ে গেল বিএনপি নেতা

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির রাজাপুরে ‘চাঁদার’ টাকা না পেয়ে নার্গিস বেগম নামে এক গৃহবধূর গরু নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বুধবার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম মো. বেলাল খান। তিনি শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বেল্লাল খানের ভাষ্য, চাঁদার টাকার জন্য নয়, নার্গিসের স্বামীর কাছে পাওনা ২০ হাজার টাকার জন্য তিনি গরুটি নিয়ে গেছেন। টাকা দিয়ে দিলে তিনি গরুটি ফেরত দেবেন।

জানা গেছে, ভুক্তভোগী নার্গিস বেগম শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। আবু বক্কর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গত বছরের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে।

ভুক্তভোগী নারগিস বেগম বলেন, ‘তার স্বামী আবু বকর দীর্ঘদিন ধরে নিখোঁজ। গার্মেন্টসে চাকরি করে জমানো টাকা দিয়ে একটি গাভি কেনেন। এক মাস আগে গাভিটি একটি বাছুর জন্ম দেয়। গতকাল বুধবার সকালে বিএনপি নেতা বেলাল খান স্বামীর ২০ হাজার টাকার পুরনো ঋণ পাবে দাবি করে গাভিটি নিয়ে যান।’ ‎

তিনি আরও বলেন, ‘গাভি কিনেছিলাম দুধ বিক্রি করে সংসার চালাব বলে। এখন সেই গাভিটি নিয়ে গেছে। বাছুরটি দুধ না পেয়ে অসুস্থ হয়ে পড়েছে।’ ‎

নার্গিস বেগমের অভিযোগ, ‘স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বেল্লাল ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না পেয়ে গাভিটি নিয়ে গেছেন। গত বছরের ৫ আগস্টের পর আমার স্বামীর মোটরসাইকেলটি নিয়েও যান বেল্লাল। তার ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না।’

এ বিষয়ে বিএনপি নেতা মো. বেলাল খান বলেন, ‘৯ বছর আগে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে আবু বকরকে ২০ হাজার টাকা দিয়েছিলাম। সুদে-আসলে এখন তা ৩০ হাজার টাকা হয়েছে। টাকা না পেয়ে গরুটি নিয়ে এসেছি। তার কাছে কোনো চাঁদা দাবি করা হয়নি। পাওনা টাকা না পাওয়ায় আমি গরু নিয়েছি। টাকা পেলেই গরু ফেরত দিয়ে দেব। আমি কারও মোটরসাইকেল নেইনি। এটি সম্পূর্ণ মিথ্যা কথা।’

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাহ আলম বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com