খাজা রাশেদ,লালমনিরহাট।।লালমনিরহাটে মা’দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ১শত ৫পিস ইয়াবাসহ মমি বেগম (৩৪) নামের এক চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মমি বেগম লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কর্ণপুর (মাঠের পাড়) এলাকার মৃত.রমজান আলীর মেয়ে।
এছাড়াও তিনজন আসামিকে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
Leave a Reply