বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুট করল কৃষকরা লালমনিরহাটে সবুজ সেবার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা‎‎‎‎​ লালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির উদ্বোধন অভাবের সংসারে জমজ সন্তানের জন্ম, দুধ কেনার টাকা নেই দিনমজুর বাবার!
গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন

গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন

সাহাজুদ্দিন সরকার, গাজীপুর।। গাজীপুর জেলা যুবদলের সভাপতি হিসেবে কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ তপন খানকে দেখতে চান সংগঠনের অধিকাংশ তৃণমূল নেতাকর্মী।

জেলা যুবদলের নেতৃত্বে পরিবর্তন ও পুনর্গঠন নিয়ে আলোচনা চলার মধ্যেই তপন খানের নামকে ঘিরে তৃণমূল পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে। কালিয়াকৈর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে তপন খানের প্রতি তৃণমূলের নেতাকর্মীদের একটি বড় অংশের আস্থা রয়েছে।

দলীয় কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তাকে জেলা পর্যায়ে দায়িত্ব দেওয়ার প্রত্যাশা করছেন তারা। যুবদলের নেতাকর্মীরা বলেন, জেলা পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এমন নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, উপজেলা পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা তপন খানের রয়েছে। সেই অভিজ্ঞতা জেলা পর্যায়ে কাজে লাগানোর সুযোগ পেলে সংগঠন উপকৃত হতে পারে।


তৃণমূলের কয়েকজন নেতাকর্মী বলেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের পাশাপাশি সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে সমন্বয় এবং মাঠের রাজনীতিতে সক্রিয়তার বিষয়গুলো বিবেচনা করা জরুরি। এসব দিক থেকে তপন খানকে জেলা যুবদলের সভাপতি হিসেবে বিবেচনা করার দাবি রয়েছে।নেতাকর্মীদের প্রত্যাশা, জেলা যুবদলের নেতৃত্ব নির্ধারণের সময় দলের নীতিনির্ধারকেরা তৃণমূলের মতামত, সাংগঠনিক কর্মকাণ্ড এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় নেবেন। তবে শেষ পর্যন্ত দলের সাংগঠনিক সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত হবে বলে মনে করছেন তারা।

জেলা যুবদলের নেতৃত্বে তপন খানের নাম আলোচনায় আসায় কালিয়াকৈরের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। তবে এ বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। এ বিষয়ে মো. তপন খান বলেন,“আমি দলের একজন কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত আছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করেছি। নেতৃত্বের বিষয়ে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল যদি ভবিষ্যতে আমাকে কোনো দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার সর্বোচ্চ চেষ্টা করবো।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com