বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুট করল কৃষকরা লালমনিরহাটে সবুজ সেবার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা‎‎‎‎​ লালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির উদ্বোধন
ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী

ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী

মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর :: পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৬ শতক জমি দখল করে নিয়েছে ওই স্বাস্থ্য কেন্দ্রের সাবেক কর্মচারী এরশাদ আলী।সরকারি এ জমি দখলে নিয়ে পাকা স্থাপনা নির্মাণ করেছেন তিনি।তবে অভিযুক্তদের দাবি,তারা সরকারের কাছে জমি লিজ নিয়েছেন। কর্তৃপক্ষ বলছে ওই স্বাস্থ্য কেন্দ্রের ঘর নির্মানে বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন। হলে স্থাপনা সরিয়ে আমরা কাজ শুরু করবো।


স্থানীয়দের অভিযোগ,এরশাদ আলী এই স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘদিন চাকুরি করার সুবাদে জমি দখল করে বাড়ি নির্মান করে।অবসরের পর গত কয়েকবছর আগে তিনি মারা যান।বর্তমানে তার সন্তান সাজ্জাদ সাজু পরিবার নিয়ে বসবাস করছে।
স্বাস্থ্য কেন্দ্রের জমি দখল করে বাড়ি নির্মাণ করা হলেও দীর্ঘদিনেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।এতে আরো বেশি করে জমি দখলের চেষ্টা অব্যাহত।

জানা যায়,বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্র বা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো আশির দশক থেকে শুরু করে বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থাপন করা হয়েছে।তারই ধারাবাহিকতায় ভজনপুর উপ স্বাস্থ্য কেন্দ্রটি।


সরজমিনে দেখা গেছে,১৮ শতক জমিতে উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নির্মিত।বর্তমানে জরাজীর্ণ টিন ও কাঠের ঘরটিতে দুইজন কর্মরত থেকে চিকিৎসা সেবা দিচ্ছেন।তাদের তথ্যমতে প্রতিদিন শতাধিক রোগি পরামর্শ ও বিভিন্ন অসুস্থতার ঔষধ নিয়ে যায় কেন্দ্র থেকে।কেন্দ্রের পাশে ৬ শতক জমি দখল করে পাকা টিনশেড ঘর নির্মাণ করে বসবাস করছেন সাজ্জাদ সাজু।তিনি স্বাস্থ্য কেন্দ্রটির সাবেক কর্মচারী মৃত এরশাদ আলীর পুত্র।
ভজনপুর উপ স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট নয়নশীল বলেন,আমি আসার আগে থেকে ঘরবাড়ি দেখছি। বিষয়টি সবাই জানে।
অভিযুক্ত সাজ্জাদ সাজুর মুঠোফোনে একাধিকবার কল ও মেসেজ করেও কোন সাড়া পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা.মিজানুর রহমান বলেন, স্বাস্থ্য কেন্দ্রটির ঘর নির্মানে বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন।বরাদ্দ পেলে অবৈধ স্থাপনা ভেঙ্গে কাজ শুরু করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com