বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুট করল কৃষকরা লালমনিরহাটে সবুজ সেবার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা‎‎‎‎​ লালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির উদ্বোধন অভাবের সংসারে জমজ সন্তানের জন্ম, দুধ কেনার টাকা নেই দিনমজুর বাবার!
সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

রংপুর প্রতিনিধি: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রংপুরের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আসাদুজ্জামান আফজালের মা রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী মহলের প্রতিনিধিরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

রাবেয়া খাতুনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শ্রী বাবলু নাগ, সহ-সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক মকবুল হোসেন দুলাল ও যুগ্ম সম্পাদক ইয়াছিন আলী।

এ ছাড়া শোক জানিয়েছেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রবি সোমানী, আফান উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি শফিউল ইসলাম সবুজ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহীন বাদশা ও সিনিয়র শিক্ষক আতাউর রহমান।

সাতমাথা উন্নয়ন পরিষদ, রংপুরের পক্ষ থেকেও মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি প্রকৌশলী একেএম মামুনুর রশিদ, সহ-সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান সেলিম, কোষাধ্যক্ষ আফজাল হোসেন ও মজির উদ্দিন শোক ও সমবেদনা জানান।

শোকবার্তায় তাঁরা মরহুমা রাবেয়া খাতুনের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তাঁরা বলেন, একজন মায়ের মৃত্যু সন্তানের জন্য অপূরণীয় ক্ষতি। রাবেয়া খাতুনের মৃত্যুতে সাংবাদিক আসাদুজ্জামান আফজাল ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি তাঁরা আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছেন।

মরহুমার মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com