বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে নিহত ১জন পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬ পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুট করল কৃষকরা লালমনিরহাটে সবুজ সেবার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি
পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬

পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে হু’মকির অভিযোগে, বিএনপির ৪ নেতাসহ আ’টক ৬

খাজা রাশেদ,লালমনিরহাট।।লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করাকে কেন্দ্র করে, তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির ক্যাম্পে ঢুকে সদস্যদের হুমকি ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে, ৪ বিএনপি নেতাসহ ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, ও বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে, মামলা দায়ের করে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে পুলিশ  আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির সদস্যরা উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় অভিযান চালিয়ে, পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করেন। পরে সেটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে রাখ হয়।

ড্রেজার মেশিন জব্দের খবর পেয়ে, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। এ সময় তারা জব্দ করা ড্রেজার মেশিনটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন, এবং বিজিবি সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেন। আটককৃতরা হলেন- বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের হুমকি, এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে, বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com