বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন” গাজীপুর জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় কালিয়াকৈর উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খাঁন সাংবাদিক আফজালের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা এরশাদ ভজনপুর স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলে নিয়েছে কর্মচারী পঞ্চগড়ে পরকীয়ার জেরে স্বামীকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে হট্টগোল করে সার লুট করল কৃষকরা লালমনিরহাটে সবুজ সেবার উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২ লাখ টাকা জরিমানা‎‎‎‎​ লালমনিরহাটে ‘Clean & Green Monday’ কর্মসূচির উদ্বোধন
পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন”

পঞ্চগড়ে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে থেমে গেল ২ বছরের সায়ানের ছোট্ট জীবন”

মনজু হোসেন,স্টাফ রিপোর্টোর: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের দামুপাড়া গ্রামে দাদুর অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে সায়ান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত সায়ান দামুপাড়া গ্রামের সিদ্দিকুরের ছেলে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির ঘর থেকে অটোভ্যান বের করার সময় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সায়ানের দাদু মোবারক ঘর থেকে অটোভ্যান বের করছিলেন। এ সময় সায়ান ভ্যানের পেছনে দাঁড়িয়ে ছিল। মোবারক বিষয়টি খেয়াল না করায় অটোভ্যানটি পেছনের দিকে নেওয়ার সময় সায়ানকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা সায়ানকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com