বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার
পঞ্চগড়ে নারীর ঘর থেকে আটক জামায়াত সমর্থক, চার বিয়ের দাবিতে চাঞ্চল্য

পঞ্চগড়ে নারীর ঘর থেকে আটক জামায়াত সমর্থক, চার বিয়ের দাবিতে চাঞ্চল্য

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার :: পঞ্চগড়ে এক নারীর ঘর থেকে স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

সোমবার (৩ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের গইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি জহিরুল ইসলাম (৪২) এলাকায় জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। রাতে ওই নারীর ঘরে তাকে দেখতে পেয়ে স্থানীয়রা হাতেনাতে আটক করেন। পরে তাকে দড়ি দিয়ে একটি বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে থানায় নেওয়া সম্ভব হয়নি। পরে মঙ্গলবার সকালে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, জহিরুল ইসলামের আগে চারটি বিয়ে রয়েছে। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো সরকারি তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী বিষয়টি যাচাই করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে নানা আলোচনা চললেও জেলা জামায়াতের নেতারা দাবি করেছেন, জহিরুল ইসলাম দলের সদস্য নন। তাদের ভাষ্য, তিনি কেবল একজন সমর্থক; দলের কোনো সাংগঠনিক পদ বা সদস্যপদ তার নেই।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, “নারী ও পুরুষ—দুজনকেই উদ্ধার করে থানায় আনা হয়েছে। বর্তমানে তারা থানায় রয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com