বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান গোদাগাড়ীতে টপ সয়েল নিধনে বাধা দেওয়ায় ‘জুলাই যোদ্ধা’র বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি কোরআন তেলাওয়াত শেখাতে প্রাথমিকে নূরানী শিক্ষক নিয়োগের দাবি জামায়াত এমপির নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবন, হাতেনাতে আটক ১ তোপের মুখে গা ঢাকা দিলেন আর্জেন্টিনা ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি ভিএআর বিতর্কে অবশেষে মুখ খুলল ফিফা ১৫ বিজিবির অভিযানে ইয়াবা, গাঁজা ও ইস্কাফ সিরাপ জব্দ লালমনিরহাটে আল নাহিয়ান ট্রাস্টের নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ ‎ ঢামেক ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিতর্ক, সম্ভাব্য নেতৃত্ব ঘিরে কর্মীদের উদ্বেগ বিয়ের মাত্র ৪ মাসেই মা হলেন জনপ্রিয় অভিনেত্রী!
পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান

পঞ্চগড়ে করতোয়া নদীতে নিখোঁজ কিশোর, তীব্র স্রোত ও অন্ধকারে থামল উদ্ধার অভিযান

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়:: পঞ্চগড় সদর উপজেলার ৬ নং সাতমেড়া ইউনিয়নের করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে বকুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে সাতমেড়া ইউনিয়নের বকশীগঞ্জ এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে করতোয়া নদীতে মাছ ধরতে নামার পর একপর্যায়ে বকুল ইসলাম নিখোঁজ হয়ে যায়। এ সময় নদীতে তীব্র স্রোত থাকায় তাকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে পঞ্চগড় ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরবর্তীতে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়।

পঞ্চগড় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার তুষার কান্তি রায় বলেন, “খবর পেয়ে আমাদের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে তল্লাশি চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।”

৬ নং সাতমেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম (রবি) বলেন, “দুপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যসহ স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে অভিযান চালায়। তবে নদীতে তীব্র স্রোত ও আলোর স্বল্পতার কারণে সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে।”

সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ কিশোর বকুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com