বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসেজ করানো শিক্ষিকাকে শোকজ

শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসেজ করানো শিক্ষিকাকে শোকজ

স্থানীয় রিপোর্ট :: নীলফামারীর ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোমলমতি শিশু শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকা শরীর ম্যাসেজ করিয়ে নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ(শোকজ) দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে অফিস কক্ষে সহকারী শিক্ষিকা কাজলী আক্তার একটি বিছানায় শুয়ে এক শিশু শিক্ষার্থী দ্বারা তার শরীর ম্যাসেজ করিয়ে নিচ্ছেন।সেই কক্ষে অপর দুই সহকারী শিক্ষিকা মনি আক্তার ও ওয়াহিদা জান্নাত মুনমুন। তাদের একজন পায়ের উপড় পা উঠিয়ে দিয়ে চেয়ারে বসে মোবাইল দেখছেন ও অপরজন চেয়ারে বসে আছেন।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বীরেন্দ্রনাথ রায় বলেন, প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সবাইকে শোকজ করা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com