বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গুরুদাসপুরে ৩৫ পরিবার অবরুদ্ধ, ইউএনওর হস্তক্ষেপে খুলল চলাচলের পথ দুলুর শুরু করা ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে লালমনিরহাটে- মির্জা ফখরুল গাজীপুরের কোনাবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগ আলোকিত লালমনিরহাটের প্রথম কর্মসূচি-যৌতুকবিহীন বিয়ে ৭ জোড়া সেনাবাহিনী পরিচালিত ঘাঘট প্রকল্পে হামলা-লুটপাটের অভিযোগ, হত্যার হুমকি; থানায় মামলা প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, প্রধান শিক্ষক বরখাস্ত শিশু ধর্ষণ মামলায় ৮ বছর ধরাছোঁয়ার বাইরে, গোপনে জাবি ছাত্রীদের ছবি তুলে আটক যুবদল নেতা রংপুরের তারাগঞ্জে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল মানুষের মাথার খুলি ও কঙ্কাল শ্রমিক ইউনিয়ন নেতাকে পিটিয়ে হত্যা, যুবদল নেতা বহিষ্কার গণঅধিকার পরিষদের নেতাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
গাজীপুরের কোনাবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগ

গাজীপুরের কোনাবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগ

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর :: গাজীপুরের কোনাবাড়ী এলাকায় একটি মিষ্টি কারখানায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি উৎপাদনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কারখানাটিতে স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

অভিযোগ রয়েছে, রস রাজ সুইট নামে কারখানার মেঝে অপরিচ্ছন্ন, উৎপাদন কক্ষে পর্যাপ্ত পরিচ্ছন্নতা নেই এবং মিষ্টি তৈরির বিভিন্ন উপকরণ খোলা অবস্থায় রাখা হচ্ছে। এছাড়া কর্মীদের অনেককে প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, যেমন গ্লাভস, হেয়ার ক্যাপ ও মাস্ক ছাড়াই কাজ করতে দেখা গেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে নিম্নমানের বা অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্য বাজারে বিক্রি না হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কারখানার বিক্রম ফোনে বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com