বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায় বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম দেশে নিবন্ধিত মোটরসাইকেল প্রায় ৫০ লাখ : সংসদে সড়কমন্ত্রী পাবনায় স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবদল নেতা গ্রেপ্তার চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা রেললাইনে আড্ডা-সেলফি, ব্রাহ্মণবাড়িয়ায় বছরে ট্রেনে কাটা পড়ে নিহত ৪৪ স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার, সংগঠন থেকে বহিষ্কার প্রতারণা মামলায় তৌহিদ আফ্রিদি নতুন করে গ্রেফতার ব্রাজিলকে স্মরণ করিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি
হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি , এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হলো ঢাকায়

ডেস্ক রিপোর্ট :: মাগুরার জেলা প্রশাসক (ডিসি) মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়েছে। সেখানে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

জানা গেছে, রোববার (১৪ জুন) রাতে মাগুরার নবাগত জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তার চিকিৎসার জন্য মাগুরা সিভিল সার্জন ডা. শামীম কবিরের নেতৃত্বে এবং মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকিরের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় সোমবার (১৫ জুন) দুপুর সাড়ে ৩টার দিকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়।

মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির বলেন, শরীরে এসিডিটির মাত্রা বেড়ে যাওয়ায় জেলা প্রশাসক অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি কিছু শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com