বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
পঞ্চগড়ে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ দায়ের

পঞ্চগড়ে প্রতিপক্ষের হামলায় আহত ৫, থানায় অভিযোগ দায়ের

মনজু হোসেন,স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ে বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার গভীর রাতে পঞ্চগড় পৌরসভার রাজনগড় এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, রাজনগড় এলাকার রেহেনা আক্তারের পরিবারের সঙ্গে একই এলাকার আজিজার রহমান জুয়েল পক্ষের দীর্ঘদিন ধরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রেহেনা আক্তার ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় রেহেনা আক্তার, আব্দুল কুদ্দুস, তানজিনা, সুবর্না আক্তার ও রোকেয়া বেগম গুরুতর আহত হন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় বুধবার (১০ জুন) বিকেলে রেহেনা আক্তার পঞ্চগড় সদর থানায় ৯ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখিত আসামিরা হলেন— মো. আলীফ, আজিজার রহমান জুয়েল, আব্দুর রহিম, আতিক, সজিব, আলিমুল, বৃষ্টি আক্তার, জুলি আক্তার ও আলো।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় একটি এজাহার পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com