বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা, প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার:: পঞ্চগড়ে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আদর্শ ক্লিনিকে তিন দিনের ব্যবধানে এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পর প্রতিদিনের বাংলাদেশ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ক্লিনিকটির অপারেশন থিয়েটার (ওটি) ও লেবার রুম সিলগালা করেন।

জানা গেছে, সম্প্রতি আদর্শ ক্লিনিকে চিকিৎসা ও প্রসবসংক্রান্ত সেবা গ্রহণের সময় এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু হয়। পরপর এসব মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা চিকিৎসায় অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বুধবার রাতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তদন্তের স্বার্থে ক্লিনিকটির অপারেশন থিয়েটার ও লেবার রুম সাময়িকভাবে সিলগালা করা হয়। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “একাধিক মৃত্যুর ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত ওটি ও লেবার রুম বন্ধ থাকবে। তদন্তে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে পরপর মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com