বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
বেইলি ব্রিজ ধসে ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ

বেইলি ব্রিজ ধসে ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে পড়ায় ঢাকা-পাথরঘাটা প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ৩টার দিকে মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ধসে পড়ে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, আলুবোঝাই একটি ট্রাক ব্রিজের ওপর ওঠার পরপরই সেটি ভেঙে নিচে নেমে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিভিন্ন সময় স্থানীয়রা ব্রিজটির দুর্বল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এরই মধ্যে অতিরিক্ত বোঝাই আলুবাহী ট্রাকটি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ সেটি ধসে পড়ে। ঘটনার পর থেকেই ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা মামুন হোসেন বলেন, বেইলি ব্রিজটি পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন শত শত মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপ, ছোট যানবাহন এবং অসংখ্য পথচারী এটি ব্যবহার করেন।

তিনি আরও বলেন, ব্রিজটি ধসে যাওয়ায় অনেক সমস্যা হচ্ছে। কোনো ধরনের মালামালও পরিবহন করা যাচ্ছে না। এমনকি জরুরি রোগী পরিবহনও বন্ধ রয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার আরটিভিকে বলেন, ঢাকা-পাথরঘাটা মহাসড়কের বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ২০ মেট্রিক টন। কিন্তু আলুবোঝাই ট্রাকের লোড অনেক বেশি থাকায় ব্রিজটি ভেঙে পড়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে জেলার রোডস অ্যান্ড হাইওয়েকে অবগত করেছি। তারা জেলা থেকে রওনাও দিয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com