বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
গাজীপুরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরে শ্রমিকদের বেতন পরিশোধ না করে কারখানা বন্ধ ঘোষণা

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের মহানগরীর কাশিমপুরে শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করেই তৈরি পোশাক কারখানা বন্ধের অভিযোগ উঠেছে।


গাজীপুরের কাশিমপুরের ১নং ওয়ার্ডের মাধবপুর এলাকায় অবস্থিত কোরটেক্স এপারেলস লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানা শ্রমিকদের বকেয়া পাওনাদি পরিশোধ না করেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

ঈদুল আজহার ছুটি শেষে রোববার সকালে কর্মস্থলে যোগ দিতে কারখানার গেটে আসেন শত শত শ্রমিক। তবে সেখানে এসে তারা দেখতে পান, কারখানা কর্তৃপক্ষ গেটে একটি নোটিশ টানিয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।

শ্রমিকদের দাবি, আমাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনা পরিশোধ না করেই কারখানা কর্তৃপক্ষ হঠাৎ করে এ সিদ্ধান্ত নিয়েছে। এতে পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন তারা। পাওনাদি দ্রুত পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবিও জানিয়েছেন শ্রমিকরা।

এদিকে, কারখানা বন্ধের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর উপ-পরিদর্শক ইব্রাহিম বলেন,সকালে কারখানা বন্ধের জেরে শ্রমিকদের উত্তেজিত হওয়ার সংবাদ পেয়ে আমরা কারখানা গেইটে এসে বন্ধের নোটিশ দেখতে পেয়েছি। এ বিষয়ে শ্রমিকদের শান্ত থাকার অনুরোধ জানানো হয়েছে এবং কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

তবে শ্রমিকদের অভিযোগের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com