বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি দেশের ছয় জেলায় বজ্রপাতে মোট ১৩ জনের মৃত্যু থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আ/হত, ৫ পুলিশ প্রত্যাহার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানি বক্তব্য, এনসিপি নেতাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ স্কুলে ইয়াবা বিক্রির সময় আটক ৩
সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা

সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা

মোঃ সাহাজুদ্দিন সরকার,গাজীপুর।। গাজীপুরের কালিয়াকৈর বাড়ইপাড়া এলাকায় দায়িত্বরত বিট কর্মকর্তার বিরুদ্ধে মোটা অংকের অর্থের বিনিময়ে সরকারি বনের জমিতে ঘরবাড়ি নির্মাণে সহায়তা করার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীরা জানান এই এলাকায় আমরা দীর্ঘদিন ধরে বসবাস কইরা আসতেছি আমাদের বাড়িঘর নেই সরকারি বনের জায়গার ওপর ঘরবাড়ি করে থাকতে হইলে বোন কর্মকর্তাকে মোটা অংকের টাকা দিতে হবে। যদি না দেই বিট কর্মকর্তার লোকজন এসে আমাদের বাড়িঘর ভেঙ্গে দেয় আমরা গরীব দুঃখী অসহায় মানুষ যাব কোথায়। অন্যদিকে আর এক জন ভুক্তভোগি টাকা নেওয়ার ব্যাপারে যদি কেউ জানে তাহলে এই ঘর  আবারো ভেঙ্গে দেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে বন বিভাগের জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

‎‎অভিযোগকারীরা জানান, প্রভাবশালী কিছু ব্যক্তি সরকারি বনের জমি দখল করে ডাঃ সোহান নামের এজ ব্যাক্তি
পাঁচতলা ফাউন্ডেশন করে বাড়ি নির্মান করছেন। সরেজমিনে ডাঃ সোহানের কাছে জানতে চাইলে তিনি জানান,
কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন বাড়ইপাড়া বিট কর্মকর্তা, এবং সার্ভেয়ার আওলাদ হোসেন, সফিপুর ভূমি অফিসের নায়েব কাজ করতে বলেছে বলে জানান।

বিট কর্মকর্তার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা রয়েছে বলে ডাঃ সোহান জানান । বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিট কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম কে গণমাধ্যম কর্মী ফোন করলে তিনি বলেন আপনার সঙ্গে পরে কথা বলবো। স্থানীয় সচেতন মহল ঘটনাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com