বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রাইভেটকারে করে এসে মসজিদ-মাদ্রাসার দানবাক্সের টাকা চুরি কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অভিনেত্রী পরিচয়ধারী নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা ‘কাজী নজরুল ইসলাম সম্মাননা’ পেলেন শামীমা নাইস তিস্তায় বালু তোলার গর্তে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু এক দুর্ঘটনা কেড়ে নিলো গোটা পরিবার, ৫ দিনেই স্বামী-স্ত্রী ও তিন সন্তানের মৃত্যু মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার আম পাড়ার আগেই ডাল ভেঙে পড়ে প্রাণ গেল কিশোর রোমানের কালিয়াকৈরে শেষ বয়সে প্রতারণার ফাঁদে নিঃস্ব এক আনসার সদস্যের পরিবার
মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :: ময়মনসিংহে চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উত্তর জেলা ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার ভোরে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় তথ্যপ্রযুক্তিনির্ভর বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), গৌরীপুর উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ নামে পরিচিত মানিক চৌধুরী (৩৯)।

শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ২৯ এপ্রিল নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু করে পিবিআইয়ের একটি বিশেষ টিম।


তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালামন্দার গ্রামে অভিযান চালায় পিবিআই।

অভিযানের সময় ছাত্রদল নেতা আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোনা-ল ১১-১৩৪৭ বলে জানিয়েছে পিবিআই।

এছাড়া মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পিবিআই।

এদিকে ছাত্রদল নেতার গ্রেপ্তারের ঘটনায় ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com