বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলা শাখার কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুলফিকার রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোঃ আসাদুল্লাহ আজাদ এবং সাধারণ সম্পাদক মোঃ কেরামত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা শাখার আহ্বায়ক মোছাঃ আফরোজা প্রধান এবং সভা পরিচালনা করেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক অসীম কুমার দত্ত।

সভায় শিক্ষক নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষকদের অধিকার আদায় এবং নতুন কমিটি গঠনের বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


সভা শেষে পঞ্চগড় সদর উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মোছাঃ আফরোজা প্রধান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ আছিম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন আলী মর্তুজা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় ও সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com