বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, সুন্দরগঞ্জে দপ্তরে দপ্তরে তালা পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা সিভিল সার্জনের কাছে প্রতারনার অভিযোগ লালমনিরহাটে ১১শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫ জন, ওবুও পাস করেনি কেউ ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, ইউএনও-সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির রাজপথের ডাক বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেল জিপিএ-৫ অভাবের কাছে হার মানেননি আকবর, ৫৪ বছর বয়সে এসএসসি পাস এসএসসিতে ফেল করে তরুণীর আত্মহত্যা একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে ৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
বাজারে স্বস্তি নেই সবজি ও মুরগির ‌দামে

বাজারে স্বস্তি নেই সবজি ও মুরগির ‌দামে

স্টাফ রিপোর্টার:: সপ্তাহের ব্যবধানে সরু বা মিনিকেট চালের দাম কিছুটা কমলেও স্বস্তি নেই সবজি ও মুরগির দামে। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে কিছুটা বেড়েছে এলাচের দাম।

আজ শুক্রবার (২ মে) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতাদের নানা অজুহাত থাকলেও তদারকি ও সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা।

বাজারে এসেছে বোরো মৌসুমের নতুন চাল । খুচরা পর্যায়ে কেজিতে ৫ থেকে ৮ টাকা কমেছে মিনিকেট চালের দাম। মানভেদে বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯২ টাকায়। তবে নাজিরশাইল, ব্রি-২৮, ব্রি-২৯ ও স্বর্ণা চাল আগের দামেই আছে।

বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। বরবটি, পেঁপে, কাকরোল, ঝিঙ্গে ও লতি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। ঢেরস, করলা, চিচিঙ্গা, বেগুন, লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়ে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৯০ টাকায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com