বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে চলন্ত বাসে সন্তান প্রসব! নবজাতকের নাম ‘আনাস হাসান’ দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল

গাইবান্ধা প্রতিনিধি:গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোট গাইবান্ধার উদ্যোগে রোববার বিকেলে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেয়ার জন্য নেতৃবৃন্দরা গাইবান্ধা পৌরপার্কের শহীদ মিনার চত্বরে এসে সমবেত হয়। মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল পূর্ব স্থানীয় পৌর শহীদ মিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী মাওলানা জহুরুল হকের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর জেলা আমীর মো. আব্দুল করিম সরকার, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নুরুন্নবী সরকার, সাঘাটা উপজেলা আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন, এবি পাটি জেলা নেতা মোস্তফা কামাল রন্জু, সুন্দরগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, পলাশবাড়ি উপজেলার আবু বকর সিদ্দিক, বাংলাদেশ খেলাফত মসলিসের জেলা মুফতি ইদ্রিস বিন আনোয়ার, জাগপা জেলা সভাপতি জাহিদুল ইসলাম, খেলাফত মসলিস বাংলাদেশ অধ্যক্ষ গোলাম আজম, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক সহীহ আহমেদ ছোটন, এলডিপি জেলা সেক্রেটারি শেফালী বেগম, গাইবান্ধা পৌর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, জেলা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আল কারযাবি প্রমূখ।

বক্তারা বলেন, বিএনপি সরকার শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের মত দেশ পরিচালনা করতে চায়। এই দেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদী সরকারের জন্ম নিতে দেয়া হবে না। তারা বলেন, একই দিনে জাতীয় সংসদ ভোট ও গণভোট অনুষ্ঠিত হয়। তারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সরকার গঠন করে এখন গণভোট মানতে চায় না। বক্তারা আরও বলেন, একই দিনে অনুষ্ঠিত দুটি ভোটের মধ্যে একটি বৈধ আর একটি অবৈধ তা হতে পারে না, বৈধ হলে দুটি ভোটই বৈধ হবে। তাই তারা জরুরীভাবে সংসদে উপস্থাপন করে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com