বিজ্ঞাপন:
স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ, শেষে সমঝোতা

স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ, শেষে সমঝোতা

ডেস্ক রিপোর্ট :: চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এই ঘটনা ঘটে। পরে আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে পুলিশি উদ্যোগে বিষয়টি মীমাংসা করা হয়।

অভিযোগ অনুযায়ী, উপজেলার রায়েশ এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি উল্লেখ করেন, স্বামীর মুখে দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধ থাকায় তাকে নিয়মিত মুখের পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানিয়ে আসছিলেন।


তবে এতে ক্ষুব্ধ হয়ে স্বামী প্রায়ই তাকে গালাগাল ও শারীরিকভাবে নির্যাতন করতেন বলে অভিযোগে বলা হয়। এ কারণে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল এবং একই ঘরে বসবাস করাও তার জন্য কঠিন হয়ে উঠেছিল।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। পরবর্তীতে পারিবারিকভাবে বিষয়টি সমাধান করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com