বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী

গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী

সাহাজুদ্দিন সরকার, গাজীপুর জেলা প্রতিনিধি:: গাজীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বুধবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি নতুন দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পরিষদের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, “গাজীপুর জেলা পরিষদকে একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।” একইসঙ্গে তিনি উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়ানো হবে এবং জনকল্যাণমুখী কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।
জেলা পরিষদের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন প্রকল্পসমূহ সময়মতো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি, ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত। তাঁর দায়িত্ব গ্রহণে গাজীপুর জেলা পরিষদের কার্যক্রমে নতুন উদ্যম সৃষ্টি হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com