বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে আলোচিত ইবনেসিনার কর্মকর্তা হত্যায় দুই আসামি গ্রেফতার বিজ্ঞান বিভাগের দুই এসএসসি পরীক্ষার্থী পেল মানবিক বিভাগের প্রবেশপত্র সংসদে মন্ত্রীদের কথা শুনলে মনে হয় দেশে কোনো সমস্যা নেই: জামায়াত আমির লালমনিরহাটে ​নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী গঙ্গাচড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্ত হলেও থামেনি তদন্ত স্ত্রীকে আনতে গিয়ে দুর্বৃত্তের হাতে খুন হন শফিকুল বুলবুল ফুলগাছ উচ্চ বিদ্যালয়ে,এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পঞ্চগড়ে কলেজছাত্রীকে উত্যক্ত: যুবকের ১ বছরের কারাদণ্ড
মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার

মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক এসএসসি পরীক্ষার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর ও তার মা-বাবাকে মারধর করে তাকে অপহরণের ঘটনা ঘটে। তবে তিন ঘণ্টার মধ্যেই ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্ত সঞ্চয়কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের বেপারীপাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মাশরুবা আক্তার মিম গোবিন্দগঞ্জ গার্লস স্কুল কেন্দ্র থেকে পরীক্ষা শেষে দুপুরে বাড়ি ফেরে। এরপর দুপুর ২টার দিকে মোঘলটুলী গ্রামের রাফি মিয়ার ছেলে সঞ্চয়ের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ঘরের দরজা-জানালাসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং লুটপাট করে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় বাধা দিতে গেলে মিমের বাবা মেহেরুল ইসলাম ও মা সুলতানা ফেরদৌসি লাকিকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে হামলাকারীরা। পরবর্তীতে তারা ওই এসএসসি পরীক্ষার্থীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।

উদ্ধার হওয়া শিক্ষার্থী অভিযোগ করে, দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে সঞ্চয় তাকে উত্ত্যক্ত করত এবং বিভিন্ন ধরনের হুমকি দিত। সে এই ঘটনায় অভিযুক্ত সঞ্চয়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান শুরু করে এবং বিকেল ৫টার দিকে কামারদহ ফেলুপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়ি থেকে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় অভিযুক্ত সঞ্চয় (২০)-কে গ্রেফতার করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ উদ্ধার অভিযানে নামে এবং দ্রুততম সময়ের মধ্যেই ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। একই সাথে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com