বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার লালমনিরহাটে পুলিশের মতবিনিময় সভা পঞ্চগড়ে রাস্তার পাশের খালে ব্যবসায়ীর মরদেহ, তদন্তে পুলিশ-সিআইডি গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা
পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ১

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৩৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেলে পঞ্চগড় সদর থানার ব্যারিস্টার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার পঞ্চগড়ের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ব্যারিস্টার বাজারের হাইওয়ে সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বিকেল ৫টা ১০ মিনিটে স্থানীয় একটি ইলেকট্রিক দোকানের সামনে থেকে মোঃ আব্দুর রহমান (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক আব্দুর রহমান পঞ্চগড় সদর উপজেলার সোনার বান গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল খালেক।

পুলিশ আরও জানায়, তার কাছ থেকে ৩৮ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com